শিগগিরই মা হতে চান রাখি

বিনোদন ডেস্ক: এই তো সেদিন হলো বিয়ে করেছেন, এখন মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন বলিউডের ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত। ২০২০ সালেই মা হওয়ার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে এনআরআই পাত্র রিতেশের সঙ্গে গাঁটছড়া বাধেন রাখি। তবে স্বামীকে এখনও ক্যামেরার সামনে আনেননি তিনি। ভারতীয় বিনোদন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় আয়োজিত বিগ বস অনুষ্ঠানে স্বামীকে সকলের সঙ্গে পরিচয় করাবেন রাখি।
স্বামী রিতেশ তার জন্য লন্ডনে একটি বাড়ি কিনেছেন। গৃহপ্রবেশের আগে তিনি একটি অনুষ্ঠানও করেছেন। এখন থেকে লন্ডনে বেশি সময় কাটাবেন বলেও জানিয়েছেন এই ড্রামা কুইন।
সম্প্রতি একটি ভিডিও তিনি পোস্ট করেছেন সামাজিকমাধ্যম ইন্সটাগ্রামে। সেখানে একটি কাটা চামচ হাতে নিয়ে রাখি বলছেন- ‘প্রথম দিন! একটা রুটি পুড়ে গিয়েছিল। কিন্তু আস্তে আস্তে সব শিখে যাবো। রুটি, সবজি তৈরি করাসহ নতুন নতুন জিনিস শিখছি, সবকিছুই আমার প্রাণপ্রিয় স্বামীর জন্য। ’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি