৫ মে ২০২৬

‘শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পিএম
‘শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান’

বাংলাপ্রেস ডেস্ক:   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। বিষয়টি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 

সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সালাউদ্দিন। সেখানেই এই কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির। তবে নতুন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়া স্বাস্থ্য নিয়ে ডা এ জেড এম জাহিদ কথা বলবেন।’ 

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতিসহ নানা বিষয় উঠে আসে এই বৈঠকে। বিষয়টি জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই। এক দিনেও ট্রাভেল পাস দেয়া সম্ভব বলে জানান তিনি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি