৫ মে ২০২৬

সিগারেট ধরানোর ছলে বাড়িতে ঢুকে ৭ বছরের শিশু ধর্ষণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সিগারেট ধরানোর ছলে বাড়িতে ঢুকে ৭ বছরের শিশু ধর্ষণ
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে সিগারেটের আগুন ধরানোর ছলে বাড়িতে ঢুকে ৭ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার সকালে পলাশ থানায় একটি ধর্ষণের মামলা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ওসি শেখ মো. নাসির উদ্দীন। মামলার এজাহার সূত্রে ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামের মৃত হরজু মিয়ার ছেলে তারা মিয়া (৫৫) একই গ্রামের পাশ্ববর্তী এক বাড়িতে সিগারেটের আগুন ধরানোর ছলে ভুক্তভোগী ওই পরিবারের বাড়িতে যায়। এসময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ৭ বছরের ওই শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির মা চলে আসলে ধর্ষক তারা মিয়া পালিয়ে যায়। এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন জানান, ৭ বছরের ওই শিশুটিকে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তারা মিয়াকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি