৫ মে ২০২৬

শিবপুরে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিবপুরে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক তাপসী রাবেয়া। এসময় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভুইয়া, তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, উপজেলা ছাএলীগের সোহেল রানা সহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী এবং ভ্রাতৃপ্রতি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান। এর আগে উপজেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক তাপসী রাবেয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান । বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি