৪ মে ২০২৬

শিবপুরে ম‌জিদ মোল্লা ফাউ‌ন্ডেশ‌নের অর্থায়নে ৭৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিবপুরে ম‌জিদ মোল্লা ফাউ‌ন্ডেশ‌নের অর্থায়নে ৭৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
নরসিংদী প্রতিনিধি : ম‌জিদ মোল্লা ফাউ‌ন্ডেশ‌নের অর্থায়নে নর‌সিংদী জেলা ব‌্যাপী চাউল, যাতায়াত ভাড়া ও মাস্ক বিতরণ কর্মসূচীর আওতায় শিবপুর উপ‌জেলায় ত্রান সামগ্রী বিতরন করা হ‌য়ে‌ছে। ১ অ‌ক্টোবর শুক্রবার সকা‌লে ম‌জিদ মোল্লা ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম‌্যান আব্দুল কা‌দির মোল্লার অর্থায়নে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ কা‌বিরুল ইসলাম খাঁন। প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন শিবপুর উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি ও উপ‌জেলা পরিষদ চেয়ারম‌্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান । বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন শিবপুর উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক ও আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রা‌খিল । আরো উপস্থিত ছি‌লেন শিবপুর উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষক প‌রিবার স‌মি‌তির সভাপ‌তি ও মোহর পাড়া উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মিয়া জাহাঙ্গীর ক‌বির, সাধারণ সম্পাদক ও নোয়াদিয়া কে এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তা‌লেব ভুইয়া, প্রধান শিক্ষক ও দুলালপুর ইউনিয়নের সমন্বয়কারী কাদির মির্জা, শিবপুর পৌর আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক ফারুক খান, উপ‌জেলা আওয়ামী লী‌গের দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পার‌ভেজ, জেলা আওয়ামী যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ইফ‌তেখার উ‌দ্দিন খান নিপুন প্রমুখ।ম‌জিদ মোল্লা ফাউ‌ন্ডেশ‌নের ত্রাণ সামগ্রী হি‌সেবে ২৫ কে‌জি চাউল, ২০০ শত টাকা ও ৪‌টি মাস্ক, উপজেলার ৯টি ইউনিয়ন, শিবপুর পৌর সভার ৭৫০ টি প‌রিবা‌রের ম‌ধ্যে এই সামগ্রী ‌বিতরণ করা হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি