৪ মে ২০২৬

শিবপুরে এনজিও পপির খাদ্য সহায়তা পেল ১০০ পরিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিবপুরে এনজিও পপির খাদ্য সহায়তা পেল ১০০ পরিবার
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে এনজিও পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায় সদস্য ১০০ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পূবালী ব্যাংকের সহযোগিতায় সোমবার (৯ আগষ্ট) সকালে উপজেলার ধানুয়া শাখায় ৫০ জন ও ইটাখোলায় ৫০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: শাহরুখ খান। ইটাখোলা শাখায় উপস্থিত ছিলেন পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসানউল সানি এলিছ। পপির নরসিংদী রিজিওন কর্মসূচী ব্যবস্থাপক মোঃ চঞ্চল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী কর্মসূচী ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম সঞ্চালনায় এসময় আরোও উপস্থিত ছিলেন আসম নির্বাহী পরিচালক সৈয়দ আমজাদ হোসেন(রাজু), পপি সিনিয়র অডিট অফিসার সৈয়দ সোহেল মনোয়ার ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু ৫ কেজি, লবন ১ কেজি, সোয়াবিন তেল ১ লিটার ও গোসলের সাবান ১টি, হুইল সাবান ২টি ও মাষ্ক ৪টি। এছাড়াও নরসিংদীর মাধবধী ২ শাখায় ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পপি নরসিংদী রিজিওন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি