৪ মে ২০২৬

শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এমপি মোহন সভাপতি নির্বাচিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এমপি মোহন সভাপতি নির্বাচিত
নরসিংদী প্রতিনিধি : শিবপুর উপজেলার শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। ৯ মার্চ বুধবার বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে নতুন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের জন্য নির্বাচিত সকল সদস্যদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচন পরিচালনার প্রিজাইডিং অফিসার মোঃ গিয়াস উদ্দিন। সভায় নির্বাচিত সকল সদস্যদের সমর্থনে নরসিংদী - ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহনকে সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক প্রতিনিধি গাজী তোফাজ্জল হোসেন, আমিনুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাছিমা আক্তার বৈশাখী, সাধারণ অভিভাবক সদস্য মোঃ মাকিবুর রহমান মাকিব,শহিদুল ইসলাম শাহিন, ফরিদ আহমেদ ও মোমেন মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রুজিনা আক্তার, দাতা সদস্য মোফাজ্জল হোসেন খান সেজু এবং প্রধান শিক্ষক ও সদস্য সচিব মহব্বত হোসেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি