শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১৪ ব্যাচের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত

মোহাম্মদ জাকারিয়া, ব্রাহ্মণবাড়ীয়া থেকে : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহাসিক শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এস এস সি ব্যাচ কর্তৃক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার(৬/৬) শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের ইতিহাসে অন্যতম মেধাবী এই ব্যাচের প্রায় সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মিলনমেলাটি অনুষ্ঠিত হয়। দেশের ভিবিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত হয়ে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এ ব্যাচের শিক্ষার্থীদের পরোক্ষ অংশগ্রহনের মাধ্যমে অনুষ্টান টিকে আরো রাঙ্গিয়ে তুলে।
নোয়াখালি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো.ফোরকান অনুষ্টানটির সঞ্চালণা ও ছাত্রলীগ নেতা মো.সজিবুল ইসলামের সার্বিক সহযোগীতায় শিক্ষার্থীরা তাদের বক্তব্যের সময় বলেন দেশের যে প্রান্তেই থাকি না কেন সবসময় হৃদয়ে ক্যানভাসে এই বিদ্যালয়টি চির অম্লান হয়ে থাকবে।কখনো তাকে ভূলা যাবে না।
শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবি কামরুল হাছান বক্তব্যে বলেন,"তোমাদের উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য রাখে।তোমরা ভাল করে পড়াশোনা শেষ করে বিভিন্ন কিছু অর্জন করে বিদ্যালয়ের সুনাম এবংগুনগত মান বাড়ানোর জন্য অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।"সিনিয়র শিক্ষক মো.শাহাবুদ্দিন, সিনিয়র শিক্ষক মো.আব্দুল্লাহ,অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সাংবাদিক মো.খাইরুল এনাম এসময় উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি