ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে: ফারুক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আমাদের নেতা তারেক রহমানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কীসের ইঙ্গিত। এ ইঙ্গিত হচ্ছে নির্বাচনকে ব্যাহত করার, কিন্তু সব ষড়যন্ত্র আমরা রুখে দেব। ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্রের মূলহোতা কে, সেটা জনগণ জেনে গেছে।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন বলেছেন, কিন্তু এখনো দিন-তারিখ ঠিক করেননি। দিন-তারিখ ঠিক করার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জের এই নৃশংসতা।’
তিনি বলেন, ‘আমরা আপনার ওপর ভরসা রেখেছি এবং সমর্থন দিয়ে আসছি। এখনো পর্যন্ত সমর্থন প্রত্যাহার করিনি। আমাদের আস্থা আপনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন। বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেবেন। বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের (অন্তর্বর্তী সরকার) দায়িত্ব। সেই দায়িত্ব কারা ব্যর্থ করছে তাদের খুঁজে বের করতে হবে।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ জাতীয়তাবাদী মোটরচালক দলের নেতাকর্মীরা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি