৪ মে ২০২৬

শফিউল বারি বাবুর মৃত্যুতে ইতালি স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শফিউল বারি বাবুর মৃত্যুতে ইতালি স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল

জাকির হোসেন সুমন, ইতালি থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারি বাবু র মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে স্বেচ্ছা সেবক দল ইতালি শাখা।

গত ১লা আগস্ট শনিবার বাদ মাগরিব রাজধানী রোমের তোসকোলানার মসজিদে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইতালি বি এন পির সাবেক সভাপতি শাহ মো: তাইফুর রহমান ছোটন, সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, সহ সভাপতি মাসুম বিল্লাহ, যুব দলের সভাপতি জাকির হোসেন গনি। স্বেচ্ছা সেবক দল ইতালি শাখার সভাপতি মনির খান সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক ইকবাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

সল্প পরিসরে শফিউল বারি বাবুর কর্ম জীবন আলোচনা করা হয়। তার রাজনীতির বর্ণাঢ্য জীবনে অসংখ্য মানুষের জন্যে কাজ গেছেন যা জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের প্রতিটি সৈনিক ধারণ করে চলবে। তাঁর কর্ম গুলো উদাহরণ হয়ে থাকবে। শেষে শফিউল বারি বাবুর আত্মার মাগফেরাত কামনা এবং সেই শোক সন্তপ্ত পরিবারের সকলের জন্যে দোয়া ও মোনাজাত করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি