শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অবশেষে কয়েনভাগ্য পাশে পেলেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। তিনি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম দুই ম্যাচে টস হেরে ফিল্ডিং করে ম্যাচ হেরেছিল টাইগাররা। সিরিজ বাঁচানোর এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট।
আগের ম্যাচে খেলা তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব এই ম্যাচে নেই। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন, উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান, স্পিনার শেখ মেহেদি হাসান ও পেসার শরিফুল ইসলাম।
এই পরিবর্তনের ফলে একাদশে এখন তিন পেসারের বদলে শরিফুল ও তাসকিন আহমেদ—এই দুই পেসার আছেন। স্পিন বিভাগে তিনজন বিশেষজ্ঞ স্পিনারকে দেখা যাবে।
বাংলাদেশ একাদশ- লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি