বাংলাদেশ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাপ্রেস ডেস্ক: বেচাকেনাতে ধুম পড়েছে ঢাকা আন্তজার্তিক বাণিজ্য মেলায়।
শেষ দিকে এসে ক্রেতা-দর্শনার্থীর ভিড় বেড়েছে। তবে পরিবহন সংকট, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার ও মেলার স্থল মূল শহর থেকে দূরে হওয়ায় প্রথম দিকে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি কম ছিল বলে দাবি ব্যবসায়ীদের।
শেষ সময়ে ক্রেতা-দর্শনার্থীদের সমাগমে মুখরিত ঢাকা আন্তজার্তিক বাণিজ্য মেলা। মেলায় দেশি-বিদেশি পণ্যের বহু স্টল ও প্যাভিলিয়ন থাকলেও আগের বছরের তুলনায় বিক্রি কম বলে দাবি ব্যবসায়ীদের।
বিদেশি স্টলের একজন মালিক বলেন, "করোনাভাইরাসের কারণে ক্রেতা উপস্থিত কম, ক্রেতা যারা আসছেন বেশিরভাগই পুরোনো ক্রেতা।"
বিপি/আর এল