৪ মে ২০২৬

শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিক, মায়ামির বড় জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০১:১০ পিএম
শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিক, মায়ামির বড় জয়

বাংলাপ্রেস ডেস্ক: মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। রবিবার বাংলাদেশ সময় ভোরে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

 

এদিন জিওডিস পার্কে ন্যাশভিলের বিপক্ষে ৩ গোল ও এক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন তারকা। মেসির এমন নৈপুণ্যের ম্যাচে ন্যাশভিলকে ৫-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

 

হ্যাটট্রিকের মাধ্যমে মেসি ২০২৫ এমএলএস গোল্ডেন বুট পুরস্কারও নিশ্চিত করেছেন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লিগটিতে যোগ দেওয়ার পর এবারই প্রথম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠছে তার হাতে। ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্কার গোল ২৪টি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি