শেষ হল বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের প্রথম পর্ব
জাতীয় ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে মোনাজাতে শরিক হলেন লাখো মুসল্লি। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হলো চারপাশ। মোনাজাতে গুনাহ মাফ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
কড়া নিরাপত্তা ও ধর্মীয় ভাবগাম্ভির্যে বিশ্ব ইজতেমার প্রথম মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ পর্যায়ে মাওলানা জোবায়েরপন্থিদের ব্যবস্থাপনায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এরপর আগামী দুদিনের ব্যবস্থাপনায় থাকছে বিশ্ব তাবলিগ জামাতের আমির ভারতের মাওলানা সাদ সমর্থক ওয়েসেকুল ইসলামের অনুসারিরা।
মোনাজাত উপলক্ষে তুরাগ তীরে লাখো মানুষের ঢল নামে। মহাসড়ক বন্ধ থাকায় দলে দলে পায়ে হেটে ইজতেমাস্থলে আসেন মুসল্লিরা। ময়দানের বাইরের মুসল্লি ও পথচারীদের মোনাজোতে শরিক হতে সংযোগ দেয়া হয় শতাধিক মাইক। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে দেয়া হয় ৩২ টি বিশেষ ট্রেন। মোনাজাত ঘিরে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এরপর আগামী দুদিনের ব্যবস্থাপনায় থাকছে বিশ্ব তাবলিগ জামাতের আমির ভারতের মাওলানা সাদ সমর্থক ওয়েসেকুল ইসলামের অনুসারিরা। গত চার বছর দুই পর্বে আয়োজন হলেও এবার হচ্ছে এক পর্বে। তবে ইজতেমা চলবে টানা চারদিন। ইজতেমা ময়দান ও আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি