৬ মে ২০২৬

সেপ্টেম্বরে ৭ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সেপ্টেম্বরে ৭ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স
বাংলাপ্রেস, ঢাকা: ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। প্রতি ডলার ১০৩ টাকা ৫০ পয়সা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮ কোটি ৭২ লাখ ডলার বা ১০ দশমিক আট চার শতাংশ কম। গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭২ কোটি ৬৭ লাখ ডলার। এছাড়া চলতি অর্থবছর টানা দুই মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। গত জুলাইয়ে দেশে রেমিট্যান্স আসে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার এবং আগস্ট মাসে ২০৩ কোটি ৭৮ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে সরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৪ কোটি ৬২ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। যদিও জুলাইয়ে পবিত্র ঈদুল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স এসেছিল। দুর্গাপূজা সামনে রেখেও সেপ্টেম্বরে দেশে আশানুরূপ প্রবাসী আয় আসেনি। এখন বিদেশ থেকে যেকোনো পরিমাণ রেমিট্যান্স পাঠাতে কোনো ধরনের কাগজপত্র লাগে না। এছাড়া প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। এদিকে ডলারের সংকট নিরসনে এবং প্রবাসী আয় বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেরাই বসে ডলারের দাম নির্ধারণ করছে। এতে প্রবাসীরা ডলারের দাম ভালো পাচ্ছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি