শেওড়াপাড়ায় বহুতল ভবনের আগুন নিভেছে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর শেওড়াপাড়ায় নূর জাহান গার্ডেন নামের বহুতল আবাসিক ভবনের আগুন নিভেছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে শামীম সরণির ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে চারতলা ভবনের চতুর্থ তলা পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ভবনটির বাসিন্দা কিশোর জাওয়াদ ওমর বলে, ‘পাশের মাঠে খেলার সময় আমি আগুন দেখতে পাই। এরপর বাসায় এসে মা-বাবাকে নিয়ে নিরাপদে নিচে নামি। কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোফা ও কিছু জিনিসপত্র পুড়েছে৷’
রায়হান হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি কালো ধোঁয়া ও শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ফোন দেন। পরে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।মিরপুর ১০ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রথম আলোকে বলেন, ‘৬টা ১৪ মিনিটে আমরা খবর পাই। তিনটি ইউনিট কাজ করে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ৭টা ২০ মিনিটে পুরোপুরি আগুন নিভিয়ে ফেলি।’
ভবনটির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাড়িটির নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি