৫ মে ২০২৬

সেনাবাহিনীকে জাতির আস্থা অটুট রাখার নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সেনাবাহিনীকে জাতির আস্থা অটুট রাখার নির্দেশ

বাংলাপ্রেস অনলাইন: সেনাবাহিনীকে জাতির আস্থা অটুট রাখার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে (মেকানাইজড) জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান করেন সেনাপ্রধান।

সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. নাজিম উদ্দীন, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, চট্টগ্রামের এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান এবং পাপা টাইগার, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম।

সেনাবাহিনীর ঐতিহ্য অনুযায়ী বিভিন্ন ইউনিটের কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সেনাবাহিনী তথা জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য অবদান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ ও শান্তিকালীন বীরত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে এ জাতীয় পতাকা প্রদান করা হয়। ১৯৮২ সালের ৩০ এপ্রিল প্রতিষ্ঠিত ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (মেকানাইজড) তথা ‘চিরঞ্জীব চল্লিশ’ দীর্ঘ ৩৬ বছরের নিরবচ্ছিন্ন সেবা এবং অবদানের স্বীকৃতিস্বরূপ আজ এই বিরল সম্মানে ভূষিত হলো।

জাতীয় পতাকাপ্রাপ্তির বিরল সম্মান ও গৌরব অর্জন করায় ‘চিরঞ্জীব চল্লিশ’কে আন্তরিক অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম এবং কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি হিসেবে যে পতাকা আজ আপনারা পেলেন, আমি আশা করি তার মর্যাদা রক্ষার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে আপনারা সব সময় প্রস্তুত থাকবেন এবং আপনাদের প্রতি জাতির এই আস্থা অটুট রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকবেন।’

পরে সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণের জন্য ‘টাইগার্স মিউজিয়াম’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে দুজন প্রাক্তন সেনাবাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি