৯ মে ২০২৬

সেনাবাহিনীকে বলেছি চাঁদাবাজদের পা ভেঙে দিতে: সাখাওয়াত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সেনাবাহিনীকে বলেছি চাঁদাবাজদের পা ভেঙে দিতে: সাখাওয়াত
বাংলাপ্রেস ডেস্ক: যারা দখলদারিত্ব বা চাঁদাবাজি করবে তাদের পা ভেঙে দিতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আমি সেনাপ্রধানকে বলেছি এরকম কর্মকাণ্ড যারা করবে তাদের পা ভেঙে দিতে। আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল। আমার কানে এসব এলে ভালো হবে না।’ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি কোনো রাজনীতিবিদ না যে সকালে এক কথা বলব আর বিকালে আরেক কথা বলব। আমি এখনও মন্ত্রণালয়ে ঢুকিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড়। এটা সম্পূর্ণ আমার ঘাড়ে। আমি একটু যাই, বসি এবং সবার সঙ্গে পরিচিত হই, সমস্যাগুলো শুনি। আমাদের দেশের অনেক সমস্যা আছে।’ এ উপদেষ্টা বলেন, ‘আমি দুটি-চারটি কথা বলে যাই, এ দেশে রাজনীতি করতে হলে পলিটিকাল অ্যাক্ট অনুযায়ী করতে হবে। আমি যতদিন পর্যন্ত আছি এটা করে ছাড়ব। এটা আপনাদের পছন্দ হলেও ভালো না হলেও ভালো। আমি ইলেকশন কমিশনে ছিলাম, সেখানে অনেক কিছু করে ছেড়েছি। আপনারা যদি পলিটিকাল অ্যাক্টের মধ্যে থাকেন তাহলে কার্যক্রম চালাতে পারবেন। আর না থাকলে পারবেন না। আপনারা ডিক্টেটরিয়াল জায়গায় চলে যাবেন সেটা হবে না৷’ এ সময় আ.লীগের উদহারণ দিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘এত বড় একটি ঐতিহ্যবাহী দল; যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত; আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গায় যদি আপনি মনে করেন বাজার দখল করবেন, এটা দখল করব, ওটা দখল করব, চাঁদাবাজি করব; তাহলে কিছুদিন করেন। আমি সেনাপ্রধানকে বলেছি এমন করলে তাদের পা ভেঙে দিতে৷ আমার কানে এসব আসলে ভালো হবে না৷ আমি পাবলিকও না, রাজনীতিবিদও না৷ আমার ব্র্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলব তাই করব।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি