৪ মে ২০২৬

সেমিফাইনালে টসে হেরে ব্যাটিং শুরু করল দক্ষিণ আফ্রিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:০৭ পিএম
সেমিফাইনালে টসে হেরে ব্যাটিং শুরু করল দক্ষিণ আফ্রিকা

বাংলাপ্রেস ডেস্ক:   টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। 

বুধবার ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে অপ্রতিরোধ্য এইডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। তারা জিতেছে ৭ ম্যাচের সবকটিতে।

দীর্ঘদিনের ‘চোকার্স’ অপবাদ ঝেড়ে ফেলে এবার বিশ্বকাপ জিততে আত্মবিশ্বাসী দলটি। গতবারের রানার্সআপরা সুপার এইটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়েছে।

অন্যদিকে নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠেছে পাকিস্তানের চেয়ে ভালো নেট রান রেটের সৌজন্যে। গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও, কলকাতার মাঠে সেই হারের আজ প্রতিশোধ নিতে মরিয়া মিচেল স্যান্টনারের দল।

দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, করবিন বোশ,  কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি।

নিউজিল্যান্ড: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, কোল ম্যাককনচি, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি