৫ মে ২০২৬

সেলিম-রোজি দম্পতির মেয়ে পূজা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সেলিম-রোজি দম্পতির মেয়ে পূজা!

বাংলাপ্রেস ডেস্ক: রোশান ও পূজা চেরি। ঢালিউডে প্রথমবার জুটি হয়ে কাজ করছেন তারা। অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমাতে দেখা মিলবে তাদের। এই সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। গল্পে তারা স্বামী-স্ত্রী চরিত্রেই অভিনয় করছেন। আর তাদের একমাত্র কন্যার চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। সোমবার তারা একই ফ্রেমে কাজ করলেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে সিনেমাটির শুটিং চলছে চট্টগ্রামে। এরইমধ্যে বেশকিছু অংশের কাজও হয়েছে। ২০ জানুয়ারি চট্রগ্রামের একটি লোকেশনে এক ফ্রেমে কাজ করেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী ও পূজা চেরি।

এ বিষয়ে পরিচালক অনন্য মামুন বলেন, ‘‘সাইকো’ সিনেমাতে প্রথমবার তারা তিনজন একসঙ্গে কাজ করছেন। এ সিনেমাতে সেলিম ভাইকে রাজনীতিবিদ ও রোজী ভাবীকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। বাস্তব জীবনের মতো সিনেমাতেও তারা স্বামী-স্ত্রীর চরিত্রেই অভিনয় করছেন।’

পূজা চেরি বলেন, ‘ঢাকার পর চট্টগ্রামে এ সিনেমার শুটিং চলছে। আর আমার বাবা-মার চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। এত বড় মাপের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পেরে সত্যিই আমি আনন্দিত।’

সিনেমাটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন ও আরবিএস এন্টারটেইনমেন্ট।

উল্লেখ্য, দর্শকপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও অভিনেত্রী রোজী সিদ্দিকী ভালোবেসে সংসার সাজিয়েছিলেন ১৯৯৩ সালে। সেই থেকে এখন অবধি একই ছাদের নিচে প্রেম-ভালোবাসায় ভরে উঠেছে তাদের সংসার। তমা ও শ্রীমা নামের দুই কন্যা আলোকিত করে রেখেছে তাদের ঘর।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি