সেলিব্রিটিদের সমর্থন কেনা কমলা হ্যারিসের বিচার হওয়া উচিত: ট্রাম্প

মিনারা হেলেন: সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার আবারো দাবি করেছেন যে, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সেলিব্রিটিদের সমর্থন কিনেছিলেন এবং এ কারণে তার ও সংশ্লিষ্ট তারকাদের 'বিচার হওয়া উচিত'।
ট্রাম্প বলেন, 'আপনি কোনো প্রশংসা বা সমর্থনের জন্য টাকা দিতে পারেন না। এটা সম্পূর্ণ অবৈধ। কল্পনা করুন যদি রাজনীতিকরা প্রশংসা কেনা শুরু করে, তাহলে কী অবস্থা হতো!
ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প লেখেন, কমলা এবং যারা সমর্থনের জন্য টাকা নিয়েছেন, তারা সবাই আইন ভেঙেছেন। তাদের সবাইকে বিচার করতে হবে! এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
ট্রাম্প আরও দাবি করেন, হ্যারিস ১১ মিলিয়ন দিয়েছেন গায়িকা বিয়ন্সেকে, ৩ মিলিয়ন ওপরাহ উইনফ্রেকে এবং ৬ লাখ আল শার্পটনকে।
তিনি বলেন, বিয়ন্স গান গায়নি, ওপরাহ কিছুই করেনি (সে বলেছে ওটা ছিল ‘খরচ'), আর আল একটা তৃতীয় শ্রেণির ঠগ।
তবে ওপরাহ পূর্বে বলেছিলেন, তিনি হ্যারিসের সঙ্গে একটি লাইভ-স্ট্রিমড অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য 'এক পয়সাও নেননি।' সেই ইভেন্টের প্রযোজনা ব্যয় হ্যারিসের প্রচার-অভিযান বহন করেছিল।
তিনি গত বছর লিখেছিলেন, 'যারা সেই অনুষ্ঠানে কাজ করেছিলেন, তাদের তো টাকা দিতে হয়েছে। ওটুকুই ছিল'।
হ্যারিসের প্রচার শিবির বিয়ন্সের কাছ থেকে কোনো সমর্থন কেনার বিষয়টি অস্বীকার করেছে। তবে ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, হ্যারিসের প্রচার-শিবির বিয়ন্সের প্রযোজনা প্রতিষ্ঠান পার্কউড প্রোডাকশন মিডিয়া এলএলসি-কে ১ লাখ ৬৫ হাজার পরিশোধ করেছে। এই ধরনের অর্থপ্রদান সাধারণত বড় ইভেন্টের খরচ মেটাতে হয় এবং তা রাজনৈতিক অনুদান হিসেবে ধরা যায় না।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন
ককপিটে পাইলটদের মারামারি: সৌদি আরবে ইসরায়েলগামী উড়োজাহাজের জরুরি অবতরণ
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
সঙ্গীত একাডেমি