৫ মে ২০২৬

শেখ রাসেলের জন্মদিনে কবর জিয়ারত করলেন আ. লীগ নেতারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শেখ রাসেলের জন্মদিনে কবর জিয়ারত করলেন আ. লীগ নেতারা

বাংলাপ্রেস ডেস্ক: ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন বঙ্গবন্ধু। এ হত্যাযজ্ঞ থেকে বাদ যায়নি বঙ্গবন্ধু পরিবারের সর্ব কনিষ্ঠ সদস্য শেখ রাসেলও। হানাদাররা নির্মমভাবে হত্যা করেছিল তাকেও। আজ শুক্রবার ১৮ অক্টোবর শেখ রাসেলের ৫৬তম জন্মদিন।

এ উপলক্ষে সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতাকর্মীরা শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় মতিয়া চৌধুরী, মাহবুব উল আলম হানিফ, খালিদ মাহমুদ চৌধুরী, হাছান মাহমুদ ও জাহাঙ্গীর কবির নানকসহ জ্যেষ্ঠ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপর বঙ্গবন্ধু ও তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ ১৫ আগস্ট রাতে যারা নিহত হন, তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তারা।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাঁতি লীগ, ছাত্রলীগসহ দলটির অন্যান্য অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর পক্ষ থেকে শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি