৯ মে ২০২৬

শেখ হাসিনাসহ ১৫৫ জন নেতা-কর্মীর নামে গাজীপুরে হত্যা মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শেখ হাসিনাসহ ১৫৫ জন নেতা-কর্মীর নামে গাজীপুরে হত্যা মামলা
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগের ১৫৫ নেতাকর্মীর নামে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ২০ জুলাই নিহত নজরুল ইসলামের স্ত্রী পূর্ণিমা বেগম বাদী হয়ে আজ বুধবার মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরো ২০০ জনকে আসামি করা হয়েছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক এমপি জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি, রুমানা আলী টুসি, আখতারউজ্জামান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, আসাদুর রহমান কিরণ, আফজাল হোসেন সরকার রিপন, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সিটি করপোরেশনের কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরকে আসামি করা হয়েছে। নিহত নজরুল ইসলাম (৩২) সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বারইভাগ এলাকার মো. জামাল শেখের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকার শাহাবুদ্দিন মণ্ডলের বাসায় ভাড়া থাকতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ২০ জুলাই দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা এলাকায় পশমী সোয়েটারে তাকে গুলি করে হত্যা করা হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি