৫ মে ২০২৬

শেখ হাসিনার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বৈঠক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
শেখ হাসিনার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বৈঠক
নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কের গ্রান্ড হায়াত হোটেলে শেখ হাসিনার সঙ্গে পম্পেওর এই বৈঠক হয়।জাতিসংঘ সফর উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী এই হোটেলেই থাকছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌছান শেখ হাসিনা। বৃহস্পতিবার সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি রোহিঙ্গা সঙ্কটের দ্রুত শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দেন। এদিকে গত বৃহস্পতিবার বিকেলে নিউ ইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা রয়েছে।' এ সময় গুতেরেস আশা প্রকাশ করেন, বাংলাদেশের আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে। জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। একাধিকবার তার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি বাংলাদেশকে খুব ভালোবাসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করে গুতেরেস বলেন, অনেক দেশ এ থেকে শিক্ষা নিতে পারে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন, বিশেষ করে রোহিঙ্গা প্রশ্নে তার অবস্থানের বিষয়ে। বলেন, 'আপনি অনেক রাষ্ট্র ও সরকার প্রধানের জন্য রোল মডেল হতে পারেন।' রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলার সময় জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমার সরকারের যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে তাদের যথাযথ পুনর্বাসন শুরু করা উচিত। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিক তাকে অবহিত করেন। গুতেরেস ঐক্যবদ্ধভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ইস্যুতে নেতৃত্ব দেওয়া অব্যাহত রাখতে শেখ হাসিনাকে অনুরোধ জানান।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি