৫ মে ২০২৬

শেখ হাসিনার পথেই হাঁটছে সরকার: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শেখ হাসিনার পথেই হাঁটছে সরকার: রিজভী
  বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১০ মে) বুদ্ধপূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রা শেষে তিনি এ মন্তব্য করেন। রিজভী অভিযোগ করেন, সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোকজন নির্বিঘ্নে দেশে প্রবেশ করছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো উদ্বেগ বা প্রতিক্রিয়া নেই। তিনি বলেন, ‘মানুষ একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু সরকার নিরবতা পালন করছে। এতে জনগণের মধ্যে সন্দেহ আরও বাড়ছে।’ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকার পথ বেছে নিয়েছিলেন। তিনি লোক দেখানো ধর্মাচরণ করতেন, আর গণতন্ত্রের কথা বলতেন।’ তিনি বলেন, ‘এ দেশের মানুষ এখন শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। তারা খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, কারণ তিনি আপসহীন গণতন্ত্রের প্রতীক ছিলেন।’ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের প্রতীক আবদুল হামিদ কীভাবে গোপনে দেশ ছাড়েন? তার লাল পাসপোর্ট কি এখনও বৈধ? উপদেষ্টা পরিষদ থাকার পরও কেন এ ঘটনা প্রতিরোধ করা যায়নি?’ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভারত বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার চালালেও, বাংলাদেশ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বন্ধুত্ব যদি একতরফা হয়, তা কখনও টেকসই হবে না।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি