৬ মে ২০২৬

শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় জানালেন মতিয়া চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় জানালেন মতিয়া চৌধুরী
বাংলাপ্রেস ডেস্ক: সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন জাতীয় সংসদের সদ্য নির্বাচিত উপনেতা বেগম মতিয়া চৌধুরী। শুক্রবার বেলা ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে গণমাধ্যমে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা যখন রাজনীতিতে পা রেখেছি, তখন আমাদের সমস্ত ভূবন জুড়ে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর নাম স্মরণীয়, বরণীয় এবং শ্রদ্ধার জায়গা রাখে।’ সংসদ থেকে পদত্যাগ করা বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘সংসদে আরও কয়েকজন আছেন যারা আওয়ামী লীগ করেন না, কিন্তু সংসদে আছেন। জাতীয় পার্টি এমনকি দুই একজন স্বতন্ত্র এমপিও আছেন। যারা পদত্যাগ করেছেন, তাদের সংখ্যা খুব বেশি না। তারা সংসদীয় গণতন্ত্রের ওপরে খুব একটা আস্থাশীল বলে মনে হয় না।’ উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদের উপনেতার পদটি শূন্য হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি