৭ মে ২০২৬

শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। দেশে জরুরী অবস্থা চলাকালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের এইদিনে ধানমন্ডির বাসভবন সুধাসদন থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন জাতীয় সংসদে স্থাপিত বিশেষ সাবজেলে কারারুদ্ধ থাকেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২০০৮ সালের ১১ জুন ৮ সপ্তাহের জামিনে মুক্তি দেয়া হয় তাঁকে। মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্র যান তিনি। চিকিৎসা শেষে সেখান থেকে একই বছরের ৬ নবেম্বর দেশে ফেরেন শেখ হাসিনা। কয়েক দফায় জামিনের মেয়াদ বাড়ানোর পর দেশে ফিরলে তাঁকে স্থায়ী জামিন দিতে বাধ্য হয় তৎকালীন অগণতান্ত্রিক সরকার।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সমাবেশসহ নানা কর্মসূচীর আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের ২য় তলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করেছে।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট ইসলাম উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। অন্য সংগঠনও দিবসটি উপলক্ষে নিয়েছে নানা কর্মসূচী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি