৮ মে ২০২৬

শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে : কুড়িগ্রামে ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে : কুড়িগ্রামে ওবায়দুল কাদের

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। খালেদা জিয়ার মামলা দুর্নীতির মামলা। এখানে সরকারের করার কিছু নেই।

তিনি বলেন, দুর্নীতির অভিযান সারা দেশে চলমান রয়েছে। দেখেশুনে সব দুর্নীতিবাজকে গ্রেপ্তার করা হবে। কুড়িগ্রামে আওয়ামী লীগের সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে সেতুমন্ত্রী এসব কথা বলেন। ৬ বছর পর কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বেলা ১২ টায় কাউন্সিলের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

কাউন্সিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। এর আগে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সকালে উদ্বোধনী পর্বে আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে জানান আওয়ামী লীগ নেতারা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি