শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সোনিয়া গান্ধী
বাংলাপ্রেস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতীয় কংগ্রেসের পার্লামেন্টারি চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বুধবার এ তথ্য সাংবাদিকদের জানানো হয়।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন।
এই বিপুল বিজয়ে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে মাত্র সাতটি আসনে জয় পেয়েছে।ভোটের ফলাফল আসার পরপরই সোমবার সকালে শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশা ও যুবরাজ, কাতারের আমির, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, শ্রীলংকার প্রেসিডেন্টস, ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী আওয়ামী লীগের বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি