৭ মে ২০২৬

শেখ হাসিনাকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফোন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শেখ হাসিনাকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফোন
বাংলাপ্রেস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সেমিহাল। আজ সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। ফোনালাপে ডেনিশ সেমিহাল বাংলাদেশ ও ইউক্রেনের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার বিষয়ে তার অবস্থান প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ইউক্রেন থেকে খাদ্যশস্যের নির্বিঘ্ন পরিবহনের ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ চায় বিদ্যমান যুদ্ধের অতি দ্রুত অবসান হোক যেন বিশ্বের ব্রেড বাস্কেট খ্যাত ইউক্রেন থেকে খাদ্যশস্য সহজেই খাদ্যঘাটতির দেশগুলোতে পাঠানো যায়। আলাপকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের নেতৃত্বে ‘কৃষ্ণ সাগর শস্য উদ্যোগ’-এর প্রতি পূর্ণ সমর্থন জানান এবং এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এই মহতী উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ইউক্রেনের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে বিশেষত জাতিসংঘ ও অন্যান্য সংগঠনে ইউক্রেনের পাশে থাকার জন্য শেখ হাসিনাকে অনুরোধ জানান। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতি অনুযায়ী সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। তিনি সব বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিকে সমর্থন করেন এবং যা সব ক্ষেত্রে সর্বজনীনভাবে পালিত হওয়া আবশ্যক বলে উল্লেখ করেন। চলমান ইউক্রেন যুদ্ধে সাধারণ জনগণ ও শিশুদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আমরাও যুদ্ধ থেকে উঠে এসেছি। যুদ্ধ কোনো পক্ষের জন্যই মঙ্গল বয়ে আনে না। বাংলাদেশ শান্তির নীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সেমিহালের সুস্বাস্থ্য কামনা করেন এবং ইউক্রেনের জনগণের কল্যাণ প্রার্থনা করেন। বিপি/এফআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি