৭ মে ২০২৬

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৯ জনের ফাঁসির রায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৯ জনের ফাঁসির রায়

জাতীয় ডেস্ক: বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই যুগেরও বেশি সময় আগে ট্রেনে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। ঐ মামলায় ৯ বিএনপি নেতাকর্মীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালাত। ঘটনার সাথে সম্পৃক্ততা থাকায় আরো ২৫জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদন্ড। বুধবার পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী এই আদেশ দেন।

মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, দীঘদিন পর আদালত যাচাই বাছাই করে একটি ভালো রায় দিয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট। অপর দিকে এই রায়ে ন্যায় বিচার পায়নি বলে উল্লেখ করেছেন আসামী পক্ষের আইনজীবী এ্যাড. মাসুদ খন্দকার।

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাংগঠনিক সফরে খুলনা থেকে রাজশাহী অভিমুখে ট্রেন যোগে রওয়ানা হন। ট্রেনটি পাকশী স্টেশনে পৌঁছার পরপরই ব্যাপক গুলি ও বোমা হামলা চালানো হয়। পরে কর্মসূচি সংক্ষিপ্ত করে শেখ হাসিনা দ্রুত ঈশ্বরদী ত্যাগ করেন।

এই মামলায় মোট আসামি ৫২ জন। সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। রায় ঘোষণার সময় ৩২ জন আদালতে উপস্থিত ছিলেন। মামলার পাঁচ আসামি মারা গেছেন। বাকিরা পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি