৯ মে ২০২৬

শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে: মামুনুল হক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে: মামুনুল হক
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ৪৫ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন। আওয়ামী লীগের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি। খুনি শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করে অর্ন্তবর্তীকালীন সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন। তিনি আরও বলেন, গত ১৫ বছরে হাতুড়ি লীগের পরিচিতি পাওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সেই অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে ও মাওলানা জুনায়েদ কাসেমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দিন রব্বানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবী, সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হুসেন রাজী প্রমুখ। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি