৫ মে ২০২৬

শেখ হাসিনাই রাজাকারের গাড়িতে প্রথম পতাকা দিয়েছেন : কাদের সিদ্দিকী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শেখ হাসিনাই রাজাকারের গাড়িতে প্রথম পতাকা দিয়েছেন : কাদের সিদ্দিকী

বাংলাপ্রেস অনলাইন: বিএনপি রাজাকারের গাড়িতে প্রথম পতাকা দেয়নি। শেখ হাসিনাই রাজাকারের গাড়িতে প্রথম পতাকা দিয়েছেন। কাদেরিয়া বাহিনী যাকে বন্দি করে জেলে রেখেছিল। সেই জামালপুর সরিষাবাড়ির নুরু মাওলানাকে প্রথম পতাকা দিয়ে ধর্মমন্ত্রী করেছিলেন শেখ হাসিনা।

বললেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। শুক্রবার বিকেলে রাজশাহীর আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, রংপুরের আশিকুর রহমান, ময়মনসিংহ ও টাঙ্গাইলের ডিসি চাঁদপুরের মহিউদ্দিন আলমগীরকে আমার বিগ্রেডিয়ার ফজলুর রহমান লাথি মারতে মারতে জেলখানায় রেখেছিল।

বঙ্গবীর বলেন, আমি কাদের সিদ্দিকী বিএনপির সভায় আসিনি। ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফন্টের সভায় এসেছি। শেখ হাসিনাকে বলেছিলাম আলোচনায় বসুন। দেশের মানুষকে বাঁচান। তিন বছর পরে হলেও তাকে আলোচনায় বসতে হয়েছে। যেদিন তিনি আলোচনায় বসেছেন সেদিন আপনারা জিতে গেছেন। নেতাকর্মীদের উদ্দেশে কাদরে সিদ্দিকী বলেন, আপনারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চান, নাকি জিততে চান? জিততে চাইলে আপনাদের লড়তে হবে। লড়তে হলে নামতে হবে। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, খালেদা জিয়া জেলখানায় যাওয়ার আগে বলেছিলেন আমি যদি মরেও যাই তোমারা হরতাল অবরোধ করবে না। তার এ সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে। আমি মনে করি বাংলাদেশের রাজনীতি বলতে খালেদা জিয়া।বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে খালেদা জিয়াকে বন্দি করে রাখা যাবে। তিনি বলেন, আমরা বিএনপির মিটিংএ তামুক খেতে আসিনি। আপনাদের এ দুঃসময়ে যে কয়েকটি মেয়ে এসেছে। আমার দলে তার অর্ধেক থাকলে শেখ হাসিনাকে তিনদিনের মধ্যে সরকার থেকে ফেলে দিতাম।

তিনি আরও বলেন, আমি টাঙ্গাইল থেকে সড়ক পথে এসেছি।আমি গরিব মানুষ গরিবের মতো চলাফেরা করি। পুলিশ রাস্তায় রাস্তায় বাধা দিয়েছে।পুলিশ ভাইদের বলি সাংসদ থাকতে অন্তত সাতবার পুলিশের সুযোগ সুবিধার জন্য প্রস্তাব করেছিলাম। সেজন্য এতো বেতন।শুধু হাসিনা নয় আমার কথাও শুনবেন।যারা ঘুষ দিয়ে চাকুরিতে ঢুকেছেন তাদের টাকা ফেরত দিয়ে দেব। ঘুষ দিয়ে যারা ঢুকেছে তাদের ১০ লাখ টাকা ফেরত দেব। কারণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিরা ১০ লাখের বেশি টাকা ঘুষ নিয়ে চাকুরি দিয়েছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি