১০ মে ২০২৬

শেখ হাসিনা ও কাদেরসহ ফ্যাসিস্ট নেতাদের ‘প্রতীকী ফাঁসি’ সোমবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শেখ হাসিনা ও কাদেরসহ ফ্যাসিস্ট নেতাদের ‘প্রতীকী ফাঁসি’ সোমবার
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলের নেতাদের ‘প্রতীকী ফাঁসি’ দেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সোমবার (৪ নভেম্বর) দুপুর ২টায় টিএসসিতে এ কর্মসূচি পালন করা হবে। রোববার (৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসিতে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক জনতার’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন মোল্লা এই ঘোষণা দেন। তিনি বলেন, আগামীকাল সোমবার দুপুর ২টায় টিএসসিতে আমরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলের নেতাদের ‘প্রতীকী ফাঁসি’ দেব। সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাপরিচালক মুজিবুল হক চুন্নুসহ ফ্যাসিবাদী নেতাকর্মীদের ‘প্রতীকী ফাঁসি’ দেওয়া হবে। সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক জনতার পক্ষে দুটি দাবি জানানো হয়। তা হলো- এক. আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসর যে দলগুলো গুম, খুন, গণহত্যা করেছে তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। দুই. আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। গণঅভ্যুত্থান আইন মেনে হয়নি, তাই আইনের বাইরে গিয়ে সরকারকে অ্যাকশন নিতে হবে। জাতীয় ঐক্যমতের সরকার বা বিপ্লবী সরকার গঠন করতে হবে। তিনি বলেন, গণভবনের মতো জাতীয় পার্টির কার্যালয়কে জুলাই স্মৃতি সংগ্রহশালা বানাতে হবে। সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদী প্রথার বিলোপ সাধন করতে হবে, না হলে জনগণকে ভুগতে হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি