১৮ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পিএম
শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী


বাংলাপ্রেস ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করে তাঁর সরকারের সময়ে সংঘটিত মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচার করা হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গোলাপী বেগম নামের এক অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


রশিদুজ্জামান মিল্লাত বলেন, ৩১ ডিসেম্বর কেন, যখনই আসবে তখনই আইনের মাধ্যমে রিসিভ করব। হাতকড়া দিয়ে রিসিভ করে বাংলাদেশের মানুষের ওপর যে মানবতাবিরোধী আচরণ করেছে, তার বিচার করব।

দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন বিমানমন্ত্রী। তিনি বলেন, তাঁরা যে রাষ্ট্র পেয়েছেন, তার অবস্থা ‘খুবই ভঙ্গুর’। দেশের অর্থনৈতিক অবস্থাও খারাপ। বিভিন্ন খাতে গ্যাস ও বিদ্যুৎ–সংকট রয়েছে।


রশিদুজ্জামান মিল্লাতের অভিযোগ, জ্বালানি খাতের উন্নয়নে আগের সরকার ও অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় কাজ করেনি। বরং তাঁর দাবি, বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে লুটপাট করা হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাসহ যাঁরা দেশ ছেড়ে পালিয়ে আছেন, তাঁদের দ্রুত বাংলাদেশের কাছে ফেরত দিতে প্রতিবেশী দেশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি