শেখ হাসিনা-জো বাইডেনের একান্ত বৈঠকের প্রস্তাব যুক্তরাষ্ট্র আ.লীগের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট জো বাইডেনের একান্ত বৈঠকের আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অব ষ্টেট জন ল্যূ'র সাথে দেখা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এ আহবান জানান। দু'দেশের সরকার প্রধানদের মধ্যে বন্ধুত্বের মনোভাব পোষণে একান্ত বৈঠকের প্রয়োজন মনে করে উক্ত প্রস্তাব দিলে বিষয়টি নিয়ে নিয়ে কাজ চলছে বলে মন্তব্য করেন জন ল্যু।
জন ল্যু বলেন আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের সাধারন নির্বাচন। আমাদের হাতে যথেষ্ট সময় নাও হতে পারে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মঙ্গলবার ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে জন ল্যু অতিথি হিসেবে এলে ‘সাইড টক’- এ সিদ্দিকুর রহমান এ বিষয় উত্থপান করেন।
সিদ্দিকুর রহমান জানান, বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদন্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে বাংলাদেশ সরকারের নিকট হস্তান্তরের বিষয়টিও তার কাছে উত্থাপন করা হয়েছে। এ ব্যাপারে জাস্টিস ডিপার্টমেন্টের নানা জটিলতার কথা উল্লেখ করেন জন ল্যু।
তিনি আরও বলেন ডোনাল্ড লু’র সাথে আন্তরিকতার সাথে কথা হয়েছে। ইরেজিতে লেখা ‘শেখ মুজিবুর রহমান: দ্যা আনফিনিসড মেমরস’ বইটি ডোনাল্ড লু’কে উপহার দেন আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
এদিকে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড ল্যু আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে ৪ মিনিটের বক্তব্যে তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন কথা বলেননি। ৪ মিনিটের বক্তব্যের সাড়ে ৩ মিনিটই খান একাডেমির প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদভূত শিক্ষাবিদ মনসুর খানের ভূয়সী প্রসংশা করেন।
তিনি বলেন, তাকে নিয়ে আমরা গর্ববোধ করি। সারা বিশ্বের মিলিয়ন মিলিয়ন শিক্ষার্থী তার প্রতিষ্ঠানের মাধ্যমে উপকৃত হচ্ছে। ফ্রি শিক্ষা দিচ্ছেন অনলাইনে। আইটি প্রশিক্ষনে সাড়া ফেলেছেন। এমআইটি থেকে ডিগ্রী নিয়ে সাল ৪০টি ভাষায় বিশ্বব্যাপী মানুষের সেবা দিয়ে আসছেন। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। তাকে নিয়ে বাংলাদেশিদের গর্ববোধ করা উচিত। রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের আমন্ত্রনে ডোনাল্ড ল্যু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানও এতে যোগ দেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি