১৯ জুন ২০২৬

সেই ক্যাসিনোর চেয়ারম্যান রাশেদ খান মেনন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সেই ক্যাসিনোর চেয়ারম্যান রাশেদ খান মেনন

রাজনীতি ডেস্ক: অবৈধ ক্যাসিনো পরিচালনার দায়ে গত বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে যুবলীগের মহানগর শাখার একজন সাংগঠনিক সম্পাদক। অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেপ্তার যুবলীগ নেতার বিরুদ্ধে এখনও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি। এদিকে ক্লাবের নামে জুয়াসহ নানা অবৈধ কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছুই জানতেন না বলে দাবি করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ইয়াংম্যান্স ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান রাশেদ খান মেনন।

যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ দাবি করলেন, ক্যাসিনো শব্দটিই নতুন শুনছেন। তিনি বলেন, এগুলো তো আমার ধারণার ভিতর আসারও কথা না। বাংলাদেশে যে এ শব্দ আছে তা-ই তো জানি না, শুনতাম কোথায় জানি, সিঙ্গাপুর না কোথায় কোথায় এগুলি আছে, বাংলাদেশে যে ক্যাসিনো নামক একটা বিষয় আছে, এটাই তো জানতাম না।

এদিকে ইয়াংমেন্স ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ক্লাবে ক্যাসিনো চলছে কি না সে বিষয়ে দেখভালের দায়িত্ব তার নয় বলে সাফ জানিয়ে দিলেন।

মেনন বলেন, আমি কখনো কোনো দায়িত্বে ছিলাম না, এখনো কোনো দায়িত্বে নেই। আমি যেদিন ওপেন করেছি, সেদিন গেছি, তারপর আর কোনো দিন ওখানে যাইনি আমি। যাওয়ার কোনো স্কোপই নাই। আমার তো খেলার ব্যাপারে সময় দেবার এতো অবকাশ ছিল না। বুধবার রাজধানীতে কয়েকটি অবৈধ ক্যাসিনোতে অভিযান চালানো হয়। এরপরই নগরীতে রাজনৈতিকভাবে প্রভাবশালীদের নেতৃত্বে অবৈধ জুয়ার আসর পরিচালনার বিষয়টি আলোচনায় উঠে আসে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি