৯ মে ২০২৬

'সেই খুনির ছবি আমি আমার দেয়ালে রাখতে চাই না'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
'সেই খুনির ছবি আমি আমার দেয়ালে রাখতে চাই না'
বাংলাপ্রেস ঢাকা: যার হাতে আমার সন্তানের রক্ত, সেই খুনির ছবি আমি আমার দেয়ালে রাখতে চাই না’— মন্তব্য করে বিভাগের অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গানের মিছিল’কর্মসূচি শেষে এ মন্তব্য করেন তিনি। অধ্যাপক শামীমা বলেন, ঢাকার রাজপথ মেধাবীদের রক্তে লাল হয়েছে। তার প্রতিবাদস্বরূপ আমি এটা করেছি। আমার মনে হয়েছে, তিনি এখন বাংলাদেশের মানুষের হৃদয়ে নেই। যেহেতু উনি মানুষের হৃদয়ে নেই, তাই দেয়ালে শোভা পাওয়ার মানে হয় না। তিনি আরও বলেন, আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। সেই সঙ্গে উনি (প্রধানমন্ত্রী) যদি শিক্ষার্থীদের দাবি মেনে নেন, তাহলে তার ছবি আমি আবার সসম্মানে দেয়ালে টাঙিয়ে দেব। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি