৪ মে ২০২৬

শীতকালে শিশুর পেট সুস্থ রাখতে যেসব পানীয় দিতে পারেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ পিএম
শীতকালে শিশুর পেট সুস্থ রাখতে যেসব পানীয় দিতে পারেন

বাংলাপ্রেস ডেস্ক:  শিশুদের পেটের সমস্যা এখন খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডায়রিয়া, বমি, গ্যাস, অম্বল কিংবা হঠাৎ পেটে ব্যথা—এ ধরনের অভিযোগ প্রায়ই শোনা যায়। অনেক সময় অভিভাবকেরা বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও ঘন ঘন এমন সমস্যা হলে সতর্ক হওয়া জরুরি। বিশেষ করে শীতকালে স্টমাক ফ্লু ও হজমজনিত সমস্যার ঝুঁকি আরও বেড়ে যায়। তাই শিশুর পেট ভালো রাখতে খাবারের পাশাপাশি কিছু হালকা ও পুষ্টিকর পানীয় উপকারী হতে পারে।

কোন কোন পানীয় শিশুর পেট ভালো রাখতে সাহায্য করে?

আদা-লেবুর পানি

আদা হজমশক্তি বাড়াতে সহায়ক এবং লেবু শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে। এক গ্লাস গরম পানিতে সামান্য আদা কুচি বা গ্রেট করে ফুটিয়ে নিন। এরপর ছেঁকে নিয়ে তাতে অল্প লেবুর রস মেশান। চাইলে এক চিমটি বিট লবণ যোগ করা যেতে পারে। এই পানীয় পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে।

দারচিনি-মধুর পানীয়

দারচিনিতে থাকা প্রাকৃতিক উপাদান অন্ত্রের প্রদাহ কমাতে এবং গ্যাসজনিত অস্বস্তি দূর করতে কার্যকর। এটি বিপাকক্রিয়াও উন্নত করে। এক গ্লাস পানিতে এক টুকরো দারচিনি বা আধা চা-চামচ দারচিনি গুঁড়ো দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। পানি কিছুটা ঠান্ডা হলে এক চা-চামচ মধু মিশিয়ে শিশুকে পান করাতে পারেন।

শসা-লেবু-আদার স্মুদি

শসা, লেবু ও আদা একসঙ্গে ব্লেন্ড করে শাঁসসহ স্মুদি তৈরি করা যায়। এই পানীয় শরীরকে হাইড্রেট রাখে এবং হজমে সহায়তা করে। বিকল্প হিসেবে এক চা-চামচ জিরা ও এক টুকরো আদা ২০০ মিলিলিটার পানিতে ফুটিয়ে ছেঁকে সেই পানি পান করালেও উপকার পাওয়া যায়।

গুরুত্বপূর্ণ কথা: শিশুর বয়স ও শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এসব পানীয় অল্প পরিমাণে দেওয়া উচিত। পেটের সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি