৪ মে ২০২৬

শীতকালে বাইক রাইডিংয়ে যেসব ভুল করলে থাকছে স্বাস্থ্যঝুঁকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:০১ পিএম
শীতকালে বাইক রাইডিংয়ে যেসব ভুল করলে থাকছে স্বাস্থ্যঝুঁকি

বাংলাপ্রেস ডেস্ক:   শীতের সকালে মোটরবাইক চালু করা যেমন কঠিন, তেমনি রাস্তায় বেরোলে রাইডারকেও নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হতে হয়। ঠান্ডা হাওয়ায় শরীর দ্রুত শক্তি হারায়, সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং মনোযোগও কমে যেতে পারে। তাই শীতকালে বাইক চালানোর আগে নিজের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা জরুরি।

নিচে রাইডারদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো—

১. জ্যাকেট: ঠান্ডা ও বাতাস থেকে সুরক্ষায় অপরিহার্য

শীতে বাইক রাইডে জ্যাকেট অন্যতম জরুরি গিয়ার। উইন্ডপ্রুফ বা থার্মাল জ্যাকেট ঠান্ডা বাতাস ঢুকতে দেয় না। আবার খুব ভারী জ্যাকেট চলাফেরায় অসুবিধা করে, তাই হালকা কিন্তু উষ্ণ রাখে— এমন জ্যাকেটই ভালো। হাত ও কাঁধে প্যাডিং থাকলে দুর্ঘটনার সময় আঘাত কম লাগে।

২. হেলমেট: সুরক্ষা ও উষ্ণতার দ্বিগুণ ভূমিকা

হেলমেট শুধু মাথা রক্ষা করে না, শীতের সময়ে কানে বাতাস লাগা ও মাথার তাপহানি কমাতেও সাহায্য করে। ফুল-ফেস হেলমেট ব্যবহার করলে মুখে ঠান্ডা বাতাস সরাসরি আঘাত করতে পারে না। আরামদায়ক প্যাডিং তাপ ধরে রাখতে সহায়ক। নিনজা মাস্ক পরলে বাতাস আরও কম ঢোকে। অ্যান্টি-ফগ ভাইজর কুয়াশার দিনে দৃশ্যমানতা বাড়ায়।

৩. গ্লাভস: হাত গরম রাখুন, নিয়ন্ত্রণ বজায় রাখুন

ঠান্ডায় হাত জমে গেলে ব্রেক বা ক্লাচ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। লেদার বা থার্মাল গ্লাভস হাতকে উষ্ণ রাখে এবং গ্রিপ শক্ত করে। ভালো গ্লাভস ঘাম শোষে, ফলে লম্বা রাইডেও হাত অস্বস্তি হয় না।

৪. শরীর গরম রাখার অভ্যাস গড়ে তুলুন

রাইডের আগে-পরে শরীর গরম রাখা অত্যন্ত জরুরি। রাইড শুরু করার আগে হালকা ওয়ার্মআপ করলে শরীর সহজে ঠান্ডায় শক্ত হয় না। খুব ভোরে বা গভীর রাতে বের হওয়া এড়িয়ে চলাই ভালো। পানি পান করতে ভুলবেন না, কারণ শীতে পানিশূন্যতা দ্রুত হয়।

৫. রাস্তায় অতিরিক্ত সতর্কতা

শীতে কুয়াশার কারণে রাস্তা পিচ্ছিল থাকে এবং টায়ার গরম হতে সময় নেয়। তাই হঠাৎ গতি বাড়ানো বিপজ্জনক। ভেজা বা বাঁকা রাস্তা এড়িয়ে চলা উত্তম। অন্যরা যেন সহজে দেখতে পায় সে জন্য হেডলাইট জ্বালিয়ে রাখুন।

৬. শীতজনিত অসুস্থতা থেকে সচেতনতা

জ্যাকেট, গ্লাভস বা হেলমেট ব্যবহার করলেও রাইড শেষে ঠান্ডা লাগার ঝুঁকি থাকে। তাই রাইড শেষে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় থাকুন। ঠান্ডা লাগলে গরম পানি বা স্যুপ খেলে উপকার পাবেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি