৪ মে ২০২৬

শীতে ঠোঁট ফাটা রোধে কী করবেন !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শীতে ঠোঁট ফাটা রোধে কী করবেন !
বাংলাপ্রেস ডেস্কঃ শীতে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক ও চুলের পাশাপাশি ঠোঁটও ফেটে যায়। শীত মানেই ঠোঁট ফেটে যাওয়া, ঠোঁটে খসখসে ভাব বজায় থাকে। ফলে হাসতে গেলে ঠোঁটে চাপ পড়ে ও ফেটে গিয়ে রক্ত বের হয়। এতে অস্বস্তি লাগে। এ সময় ঠোঁটের যত্নে নিয়মিত ভ্যাসলিন ও লিপজেল ব্যবহার করা দরকার। এতে ঠোঁট নরম ও কোমল হবে। এ ছাড়া ঘরোয়াভাবে কিছু নিয়ম মেনে চললে ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ১ চা চামচ গ্লিসারিন, ১ চা চামচ মধু মিশিয়ে নিয়ে বোতলে ভরে রেখে দিন। দিনে ২-৩ বার এ মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে ম্যাসাজ করে নিন, বিশেষ করে রাতে ঘুমানোর আগে অবশ্যই ম্যাসাজ করুন একবার। তবে যখনই ম্যাসাজ করবেন ২-৩ মি রাখার পর ভেজা রুমাল দিয়ে মুছে ফেলুন। যদি সঠিকভাবে ঠোঁটের যত্ন নেয়া হয় তা হলে সারা শীতে ঠোঁটের শুষ্কতা ও ঠোঁট ফাটার সমস্যা থাকবে না। এই পদ্ধতি ছাড়াও অন্য আরও একটা পদ্ধতি অনুসরণ করতে পারেন। এক চা চামচ অলিভওয়েল, এক চা চামচ চিনি, আধা চা চামচ বেসন মিশিয়ে জেলের মতো হবে। এটি ২ মিনিট ঠোঁটে রাখলে কিছুক্ষণ পর শুকিয়ে আসবে। এর পর ভেজা হাতে ম্যাসাজ করে প্যাকটি উঠিয়ে ফেলতে হবে। এতে মরা কোষ উঠে গিয়ে ঠোঁটের কোমলতা বজায় থাকবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি