৪ মে ২০২৬

শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম
শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

বাংলাপ্রেস ডেস্ক:   শীতের আমেজ পাওয়া যাচ্ছে। যদিও শীত এখনো আসি আসি করছে, আসেনি। তবে এ সময় অনেকেই শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। সে কারণে শীত এলে সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জের।

 

সুতরাং শীতের আগে এখন থেকেই জীবনযাপনে পরিবর্তন আনা জরুরি। সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার মাধ্যমে আপনি সহজেই শীতে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন। আর তাতেই মৌসুমি রোগব্যাধি থেকে মুক্তি মিলবে। 

চলুন জেনে নেওয়া যাক, শীতে সুস্থ থাকতে কোন কোন নিয়ম মানতে হবে—

প্রথমেই পর্যাপ্ত পানি পান করা উচিত। কারণ শীতের ঠান্ডা আবহাওয়ায় অনেকেই পানি পান করতে চান না। কিন্তু সুস্থ থাকতে চাইলে পর্যাপ্ত পানি পান করার বিকল্প নেই। নিয়মিত সঠিক পরিমাণে পানি পান না করলে শরীরে পানির ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশন হয়ে আপনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন।

আর সকালের খাবার মিস করা যাবে না। কারণ অনেকেই ঠিকমতো ব্রেকফাস্ট করেন না। এ অভ্যাস বদলাতে হবে। এটি মোটেও ভালো নয়। সুস্থ থাকতে চাইলে অবশ্যই সকালে পুষ্টিকর খাবার খেতে হবে। ব্রেকফাস্ট না করলে শরীরে এনার্জি থাকবে না। ফলে সারাদিন কাজ করার উৎসাহ থাকে না। অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়বেন। এতে কমে যেতে পারে আপনার ব্লাড সুগারের মাত্রাও। সুতরাং ব্রেকফাস্ট না করে অনেকক্ষণ খালি পেটে থাকলে গ্যাসের সমস্যাও দেখা দেবে।

এ ছাড়া শীত মানেই কফি পান। এটা করা যাবে না। কারণ শীত মানেই কফির কাপ হাতে যখন-তখন বসে পড়বেন, তা করা চলবে না। অতিরিক্ত কফি পান করলে ডিহাইড্রেশন, অ্যাংজাইটি, বদহজম এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে। ফলে শরীর অসুস্থ হয়ে যাবে। আবার শরীরের তাপমাত্রাও বাড়িয়ে দেয় অতিরিক্ত ক্যাফাইন। তাই শীতের দিনে বেশি কফি পান করতে ইচ্ছে করলেও তাতেও লাগাম টেনে ধরুন।

সেই সঙ্গে জাঙ্ক ও প্রসেসড ফুড এড়িয়ে চলুন। কেননা, ফাস্টফুড ও প্যাকেটজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। শীত-গ্রীষ্ম সব ঋতুতেই এসব খাবার শরীরের জন্য ক্ষতিকর। এসব খাবারে বেশি ক্যালোরি, সুগার ও ফ্যাটের পরিমাণ থাকে, যা আপনার শরীরে ওজন বাড়িয়ে দেয়। আর এসব খাবারে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ দেওয়া হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সুতরাং শীতের দিনে রান্নার  ঝামেলা এড়াতে প্রসেসড ফুড খাবার পাতে রাখা চলবে ঠিক নয়।

আর শীতে অ্যালকোহল ভীষণ আরামদায়ক খাবার, আপনাকে আকৃষ্ট করবে। এটা ভেবে খাবেন, তবে বিপদ ডেকে আনবেন। যদিও শীতকালে বিভিন্ন উৎসব-আয়োজন বেড়ে যায়। এসব অনুষ্ঠান কিংবা পার্টিতে অনেকেই অ্যালকোহলের ব্যবস্থা করে থাকেন। কিন্তু তা ভুলেও গ্রহণ করবেন না। সুস্থ থাকতে হলে আপনাকে অবশ্যই অ্যালকোহল গ্রহণের অভ্যাস এড়িয়ে চলতে হবে। কারণ বেশি পরিমাণ অ্যালকোহল শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়। ফলে শীতে শরীরে গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি