৪ মে ২০২৬

শীতে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় পরিবর্তন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শীতে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় পরিবর্তন
বাংলাপ্রেস ডেস্ক: শৈত্যপ্রবাহের কারণে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় ক্লাস শুরু হবে । আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, ‘সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে। এ ছাড়াও ইতোপূর্বে এই মন্ত্রণালয় হতে জারিকৃত যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সে সব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা বহাল থাকবে।’ এ ছাড়াও যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনাও বহাল থাকবে। প্রসঙ্গত, রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকা আজ কুয়াশায় ঢাকা। এরই মধ্যে সকালে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগসহ দেশের ২১ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যা আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল রোববার (২১ জানুয়ারি) দেশের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে আগামী বুধবার (২৪ জানুয়ারি) দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভাগগুলো হলো- ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম। একদিনের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকায় সর্বনিম্ন ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বাদলগাছী ও উত্তরের জেলা দিনাজপুরে, ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি