সীতাকুণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা এখন ৪১ : সিভিল সার্জন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা ৪৯ নয়, এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
সোমবার (৬ জুন) তিনি গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে মরদেহ বহনকারী ব্যাগের সংখ্যা ৪৯টি হলেও মূলত লাশ উদ্ধার করা হয়েছে ৪১ জনের। আগের তথ্য ভুল ছিল বলেও জানান তিনি।
এদিকে, গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে লাগা এ আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই নেভে তো, এই জ্বলে ওঠে। নতুন করে রাসায়নিকের চারটি কনটেইনারে আগুন জ্বলে উঠে সোমবার (৬ জুন) দুপুরেও। সোমবার সন্ধ্যায়ও বেশ কয়েকটি কনটেইনারে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া বের হচ্ছে।
কনটেইনারের ভেতরে কী রয়েছে তার সঠিক তথ্য না জানায় ঝুঁকিতে ফায়ার সার্ভিসের কর্মীরা। কনটেইনার ভেঙে পানি দেয়ার পরামর্শ সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিমের।
এ ঘটনায় চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন ১০২ জন। যাদের ১৫ জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ১৪ জন। তাদের মধ্যে ১০ জনের অবস্থাই আশঙ্কাজনক।
উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের ধারণা, দুর্ঘটনাস্থলে আরও মরদেহ থাকতে পারে। কিংবা মরদেহের ছাই ভস্ম, এমনও শঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কুমিল্লার সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, ৭ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। তারাই বের করবেন এখানে কোনো গাফিলতি ছিল কিনা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি