সীতাকুণ্ডের ঘটনায় দায়ী কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কোনো অপরাধকে দায়মুক্ত করিনি। যে অপরাধ করেছে আইন অনুযায়ী তার বিচার হবে। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটার বিচার হবে, তদন্ত হচ্ছে, আইন অনুযায়ী বিচার হবে।
সোমবার (৬ জুন) সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণে আহতদের দেখতে এসে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, অবহেলা বা দায় থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যতবড় শক্তিশালী হোক না কেন। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
এর আগে দুপুরে ২ টার দিকে সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন তিনি। এসময় সেনা, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি