৪ মে ২০২৬

ফিফা র‍্যাংকিং

শীর্ষে স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
শীর্ষে স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

বাংলাপ্রেস ডেস্ক:   ফিফা র‍্যাংকিংয়ে আধিপত্য বজায় রেখেই বছর শেষ করল স্পেন। ফিফার প্রকাশিত ২০২৫ সালের সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে ইউরো চ্যাম্পিয়নরা। র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান রয়েছে অপরিবর্তিত।

সোমবার (২২ ডিসেম্বর) ফিফার প্রকাশিত হালনাগাদে আগের মতো ১৮০ নম্বরে আছে হামজা চৌধুরীদের দল। তবে পয়েন্ট কমেছে। হাভিয়ের কাবরেরার শিষ্যদের পয়েন্ট ৯১১.১৯ থেকে কমে হয়েছে ৯১১.১।

র‌্যাংকিয়ে শীর্ষে থাকা স্পেনের পরই আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৮৭৩.৩৩। শীর্ষ পাঁচের তিন নম্বরে আছে ফ্রান্স (১৮৭০ পয়েন্ট), এরপর ইংল্যান্ড (১৮৩৪.১২ পয়েন্ট) ও ব্রাজিল (১৭৬০.৪৬ পয়েন্ট)। তালিকায় প্রথম ৩৩টি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

র‍্যাংকিংয়ের উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে আলজেরিয়া এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছে। এক ধাপ পিছিয়ে মিশর এখন ৩৫ নম্বরে। আরব কাপে চ্যাম্পিয়ন হওয়া মরক্কো ১৭১৬.৩৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে। টুর্নামেন্টের রানার্সআপ জর্ডান দুই ধাপ এগিয়ে বর্তমানে ৬৪ নম্বরে।

এবারের হালনাগাদে সবচেয়ে চমক দেখিয়েছে ভিয়েতনাম। তিন ধাপ এগিয়ে তারা এখন ১০৭ নম্বরে। বিপরীতে বড় অবনমন হয়েছে মালয়েশিয়ার।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি