৬ মে ২০২৬

শীর্ষ ৮০ ক্ষমতাধর দেশের তালিকায় নেই বাংলাদেশ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শীর্ষ ৮০ ক্ষমতাধর দেশের তালিকায় নেই বাংলাদেশ!
বিদেশ ডেস্ক: মিয়ানমার-শ্রীলংকার নাম থাকলেও বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ৮০টি দেশের তালিকায় নেই বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্ট র‌্যাংকিং-২০১৯ এর সবশেষ নাম এস্তোনিয়া পর্যন্ত গিয়েও দেখা মিললো না লাল-সবুজের পতাকার। অর্থনীতি, কূটনৈতিক প্রভাব ও সামরিক শক্তির বিচারে তালিকাটি তৈরি করা হয়েছে। সতালিকায় ক্ষমতাধর ১০টি দেশের মধ্যে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র, তারপর যথাক্রমে রাশিয়া, চীন, জার্মানি ও যুক্তরাজ্যের অবস্থান। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইসরায়েল রয়েছে ৮ম অবস্থানে। আর সৌদি আরব নবম। তালিকা অনুযায়ী বাংলাদেশের প্রতিবেশি মিয়ানমার ৫৩ তম পরাশক্তি। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা ৬০। এছাড়া ভারত ১৭ তম এবং পাকিস্তান ২২ তম অবস্থানে। ২০১৯ সালের সেরা দেশ নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্টের যৌথ উদ্যোগে এই জরিপমূলক গবেষণাটি পরিচালিত হয়। গবেষণাটিতে প্রতিটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক প্রভাব ও সক্ষমতার দিকটি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সারাবিশ্বের প্রায় ২০ হাজার মানুষের মতামতের ভিত্তিতে এ জরিপটি পরিচালিত হয়। তালিকায় সবচেয়ে শক্তিশালী ১০টি দেশের তালিকায় আরও আছে, ষষ্ঠ স্থান অধিকারী ফ্রান্স। সপ্তম স্থানের জাপান। দশম দক্ষিণ কোরিয়া। এছাড়া সংযুক্ত আরব আমিরাত রয়েছে এগারতম স্থানে। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি