
এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের একটি বাশঁঝাড় থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি ভারতীয় পিস্তল উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার রাতে রিভলবার উদ্ধার করা হলেও বুধবার সন্ধ্যায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার-উল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৭ এর সাব পিলার ৪ এসের পাশে ফেলানীর মোড় এলাকায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার অনন্তপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার-উল-আলম ও সুবেদার মেজর মো. সিরাজুল ইসলাম এবং কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুকুল চন্দ্র রায়সহ বিজিবির একটি টহলদল অভিযান চালায়।
এ সময় বিজিবির টহল দলটি বাংলাদেশি চোরাকারবারীদেরকে ধাওয়া করলে ওই সীমান্তের বাঁশঝাড়ের পিস্তলের ব্যাগটি ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বাশঁঝাড় থেকে ব্যাগটি উদ্ধার করে গুলিসহ পিস্তল পাওয়া যায়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]