৮ মে ২০২৬

সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:১৬ পিএম
সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গাগলা বাজার এলাকা থেকে এক হাজার ৫০০ মিটার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার (৭ মে) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

১৫ বিজিবি লালমনিরহাট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

১৫ বিজিবি লালমনিরহাটের কমান্ডিং অফিসার লে. কর্নেল মেহেদী ইমাম পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। 

তিনি বলেন, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি