সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডার কিলিং নিয়ে আলোচনা হয়েছে। আমি শুধু বলব, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছি। আশা করছি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।
দুর্গাপূজা উদযাপন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজান ও নামাজের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। আজানের পাঁচ মিনিট আগে থেকে বাদ্যযন্ত্র বন্ধ করতে হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আইটি ট্রেনিং সেন্টারগুলো হবে স্টার্টআপ ও কর্মসংস্থানের কেন্দ্র: আইসিটি মন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি